ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঢাকাই সিনেমায় কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার মাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, ছবিটি নিয়ে কথাবার্তা চলছে। এবার পেলেন কাজ করার অনুমতি।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। ভিসাসংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে।

সূত্রমতে, সায়ন্তিকার সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। ওয়ার্ক পারমিটের তারিখ অনুযায়ী শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু নায়িকার ভিসাসংক্রান্ত জটিলতার কারণে শুরু হতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের অভিনয় করার কথা। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

শুরু থেকেই এ সিনেমায় জায়েদ খানের নাম শোনা গেলেও বিষয়টি স্বীকার করেননি অভিনেতা। এমন কিছু হলে নিজেই জানাবেন বলেছিলেন। গতকাল (বৃহস্পতিবার) দুবাই থেকে ফিরে বিমানবন্দরে নতুন সিনেমার ঘোষণার কথা বলেন। হতে পারে এটিই তার নতুন সিনেমা। আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঢাকাই সিনেমায় কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

আপডেট টাইম : ০৮:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩