ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

চলে গেলেন না ফেরার দেশে বলিউড অভিনেত্রী সীমা দেও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সীমা দেও। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার ছেলে নির্মাতা অভিনয় দেও।

তিনি বলেন, ‘পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনো অসুস্থতা ছিল না তার।’ এর আগে, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তাঁর সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি।

‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’-এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন সীমা দেও। রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু বড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী।

গত বছরের ফেব্রুয়ারি মাসেই মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও। বছর দেড়েকের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন স্ত্রী সীমা দেও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। সীমা দেওয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

চলে গেলেন না ফেরার দেশে বলিউড অভিনেত্রী সীমা দেও

আপডেট টাইম : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩