ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। বুধবার (২৩ আগস্ট) মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান সিদ্ধার্থ। তারপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

মারাঠি বিনোদন জগতের অতি পরিচিত নাম সিদ্ধার্থ চন্দ্রশেখর। সম্প্রতি তিনি তার মায়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন। সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এ ঘটনার কথা জানিয়েছেন। ছবির ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস মা। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টের পাইনি। তোমারও তো নিজের একটা জগৎ থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে? তুমি এতদিন সবার জন্য ভেবেছ। এখন থেকে তুমি নিজের কথাও ভাববে; তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময় তোমার পাশে থাকবে।’

নিজের বিয়ের কথা স্মরণ করে সিদ্ধার্থ লেখেন, ‘বিশাল আয়োজন করে তুমি আমার বিয়ে দিয়েছিলে। এবার আমার পালা তোমার জন্য একই কাজ করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ মা। হ্যাপি ম্যারিড লাইফ।’

এই পোস্টের পরই সিদ্ধার্থকে অনেকেই ভালোবাসা জানান। অনেকেই তার এ আচরণের প্রশংসা করেছেন। অনেকেই লেখেন, এমন আচরণ শুধু সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর

আপডেট টাইম : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩