ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এবার ফেসবুক লাইভে এসে যা বললেন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৮৬ বার

শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার দায়ে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড।

এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে ফেসবুক লাইভে হাজির হন চমক। যেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন ! আমি শুটিং করে যাচ্ছি।’

চমক বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামত অনুযায়ী আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলছে। কতিপয় লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে একজন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার মানে হয় না।’

অন্যায়কে কারোই প্রশ্রয় দেওয়া ঠিক নয় মন্তব্য করে চমক বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছিলাম ওইদিনের শুটিংয়ের ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, আজ প্রমাণিত আমাকে অন্যায়ভাবে চুপ করিয়ে রেখে, সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে, কিছুলোক আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। এইধরনের অসাধু লোকের চাল কখনোই সফল হবে না।’

অভিনেত্রী বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয়শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান হয়ে গেছে। কিন্তু হঠাৎই কারো মতামত না নিয়ে ডিরেক্টর গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়, যা অনুচিত। কারণ আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয়শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারে না।’

এর আগে নিষেধাজ্ঞার খবরে চমক বলেন, ‘ডিরেক্টর গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। ডিরেক্টর গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এবার ফেসবুক লাইভে এসে যা বললেন চমক

আপডেট টাইম : ০৮:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩