ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মাত্র ১৮ টাকায় ‘প্রিয়তমা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপার হিট সিনেমা ‘প্রিয়তমা’। যেখানে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। গেল ঈদে সিনেমাটি মুক্তির পর প্রায় প্রতিটি শো-ই ছিল হাউজফুল। শুধু তাই নয়, দশর্কদের টিকিট না পাওয়ার হতাশার কথাও সংবাদ মাধ্যমে ওঠে এসেছে বহুবার।

তবে এবার আশার কথা জানালেন এর নির্মাতা হিমেল আশরাফ। মাত্র ১৮ টাকায় দেখা যাবে ‘প্রিয়তমা’। আজ মঙ্গলবার থেকে এটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। আর এই সুযোগটি শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য।

হিমেল আশরাফ বলেন, ‘সিনেমা হলে তুমুল চাহিদা থাকার পরেও দ্রুত ওটিটিতে দেওয়ার পেছনের অন্যতম কারণ- আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ “প্রিয়তমা” দেখুক। দেশের অনেক জেলা-উপজেলায় সিনেমা হল নেই কিন্তু সেখানের মানুষের মধ্যে সিনেমাটি দেখার তুমুল আগ্রহ রয়েছে। তাদের কথা ভেবেই “প্রিয়তমা” টিমের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘অর্থ গুরত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের ভালোবাসা। “প্রিয়তমা”কে যে ভালোবাসা দর্শক দিয়েছে, সত্যি বলতে আমাদের আর কিছু চাওয়ার নেই।’

দেশের সবচেয়ে সুপারহিট সিনেমা তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোসনা’। আয়ের দিক থেকেও এগিয়ে। ১৯৮৯ সালে নির্মিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। এই সিনেমার আয়ের রেকর্ড ইতিমধ্যেই পার করেছে শাকিব-ইধিকার ‘প্রিয়তমা’।

হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মাত্র ১৮ টাকায় ‘প্রিয়তমা’

আপডেট টাইম : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩