ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অক্ষয়ের সিনেমায় অনুপ্রাণিত, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে যৌনশিক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’। বিশেষ করে সিনেমাটিতে যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয় যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটার প্রশংসা করেছেন সমালোচকেরা।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে প্রেরণা নিয়ে স্কুলের শিক্ষাক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করছে মহারাষ্ট্রের সিন্ধু এডুকেশন সোসাইটি।

কয়েক দিন আগে মহারাষ্ট্রের উল্লাসনগরের সিন্ধু এডুকেশন সোসাইটি ‘ওএমজি ২’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। যেখানে স্থানীয় এমএলএ, এডুকেশন সোসাইটির কর্মকর্তা, ১৮৪ জন শিক্ষক ও ১৫টি স্কুলের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীতে আমন্ত্রিত হয়েছিলেন ‘ওএমজি ২’ সিনেমার চিত্রনাট্যকার ও নির্মাতা অমিত রাইও।

সিনেমাটির প্রদর্শনী শেষে ভূয়সী প্রশংসা করেন শিক্ষক ও কর্মকর্তারা। এরপরই আয়োজক সিন্ধু এডুকেশন সোসাইটি ঘোষণা দেয়, চলতি বছর থেকেই তাদের পাঠ্যক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।

বিশেষ প্রদর্শনী শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নির্মাতা অমিত রাই বলেন, এ ধরনের আয়োজন খুবই আশাব্যঞ্জক। মনে হয়, যে উদ্দেশ্যে সিনেমাটি বানিয়েছি, তা সফল হয়েছে। সিনেমাটি যে কেবল বাণিজ্যিক সাফল্য পাচ্ছে তা-ই নয়, আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এতে আমি খুবই খুশি।

অমিত রাই পরিচালিত ‘ওএমজি ২’ সিনেমায় অক্ষয়কে হিন্দু দেবতা শিবের চরিত্রে দেখা গেছে। কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম, অরুণ গোভিল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অক্ষয়ের সিনেমায় অনুপ্রাণিত, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে যৌনশিক্ষা

আপডেট টাইম : ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩