ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট চালু হচ্ছে অক্টোবরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ওইদিন বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুর ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প উদ্বোধনের তারিখ জানান তিনি।

মন্ত্রী বলেন, “আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন করা হবে, এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। আর ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪০টি সেতু উদ্বোধন করবেন। একইসঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। আরও উদ্বোধন করা হবে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি)। সড়ক ভবনে থেকে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করা হবে।”

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত (সাড় ১১ কিলোমিটার) খুলে দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এ উপলক্ষে বাণিজ্যমেলার পুরাতন মাঠে সুধী সমাবেশ করা হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।”

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট চালু হচ্ছে অক্টোবরে

আপডেট টাইম : ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩