ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাজ-পরী-তমার অসুস্থতা এক সূত্রে গাঁথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ১৬১ বার

সব ঝামেলা মিটিয়ে এখন থেকে স্ত্রী পরীমনি ও ছেলে রাজ্যকে নিয়ে থাকার অঙ্গীকার করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। কিন্তু গত শুক্রবারই গুরুতর জখম হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। এ ছাড়া গত শুক্রবার সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমনির। কিন্তু পরে জানা যায় তিনি জ্বর না আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া একই সময়ওই একই হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে পোস্ট করেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তমা মির্জা। এর পরই বিনোদনপাড়ার গুঞ্জন- গত শুক্রবার রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমনির। পরীমনিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার সূত্রে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি। হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, গত শুক্রবার সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমনি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে তিনিও তার বাসায় চলে গেছেন। একই হাসপাতালে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তমা মির্জা। শোনা যাচ্ছে, জ্বর নয়, ওই দিন রাজ-পরীমনির মারামারি থামাতে গিয়ে আহত হন তমা। তবে এসব বিষয় নিয়ে রাজ, পরীমনি কিংবা তমা কেউই কিছু নিশ্চিতভাবে না বলা পর্যন্ত এই ধোঁয়াশা কাটবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাজ-পরী-তমার অসুস্থতা এক সূত্রে গাঁথা

আপডেট টাইম : ০৮:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩