ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হঠাৎ কেন পরীমনি ছেলের নাম পরিবর্তন করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ১২৬ বার

২০২২ সালের ১০ আগস্ট চিত্রনায়িকা পরীমনির কোল আলো করে পৃথিবীতে আসে এক পুত্র সন্তান। রাজ-পরী দম্পতি পুত্রসন্তানের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। চলতি মাসের ১০ আগস্ট রাজ্যের এক বছর পূর্ণ হবে। এর আগেই পরীমনি ছেলের নাম পাল্টে রাখলেন শাহীম মুহাম্মদ পদ্ম’।

পরীমনির অনুরাগীদের কৌতুহল, হঠাৎ কেন ছেলের নাম পাল্টালেন পরী! তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি তিনি।

এদিকে, দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে রাজ-পরীর। এ তারকা দম্পতির আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও, আলাদা থাকছেন তারা। অনুরাগীরা ধরেই নিয়েছেন রাজ্যের বাবা রাজের সঙ্গে মিলিয়ে রাখা নাম বলে পরী তা পাল্টে নতুন নাম দিয়েছেন।

সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে আব্দুল আজিজ লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ’।

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানান পরী। লিখেন- ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এ নায়িকার ফেসবুক পোস্টে ছেলেকে পদ্ম নামে ডাকতে দেখা যায়। অনেকের ধারণা ছিল ভালোবেসেই ছেলেকে তিনি পদ্ম নামে ডাকেন।

পরীমনি নিজের ফেসবুকে রাজ্যের একটি ছবি পোস্ট করে আরও একটি নতুন নাম জানিয়েছেন। তা হলো- ‘পুন্য’

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘আমার নানার দেয়া তার আরো একটা সুন্দর নাম আছে-পুন্য’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হঠাৎ কেন পরীমনি ছেলের নাম পরিবর্তন করলেন

আপডেট টাইম : ০৬:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩