ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৯৩ বার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। এতে সোমবার (৭ আগস্ট) নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৩৬ ডলার ৮০ সেন্টে।

আগের কার্যদিবসে (শুক্রবার) যা গত ১১ জুলাইয়ের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। এরপর তা শূন্য দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছিল।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৭১ ডলার ৬০ সেন্টে।

আগামী বৃহস্পতিবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। মূলত, এ তথ্যের ওপর ভিত্তি করে স্বর্ণের দাম সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।

বিখ্যাত ধাতু বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ের বলেন, চলতি মাসে স্বর্ণ ও রৌপ্যের দর বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। কারণ,আগামী দিনে সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে ফেড। সেই সঙ্গে ডলারের তেজ কমতে পারে।

বিদায়ী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৭ হাজার জনের চাকরি হয়েছে। পূর্বাভাসে চেয়ে যা অনেক কম। প্রত্যাশা ছিল, আলোচ্য মাসে দেশটিতে কর্মসংস্থান হবে ২ লাখ ৫ হাজার মানুষের।

অবশ্য তুলনামূলকভাবে জুলাইয়ে মার্কিন মুলুকে বেকারত্ব কমেছে। গত মাসে যে হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ শতাংশে। আগের মাসে (জুন) যা ছিল ৩ দশমিক ৬ শতাংশ।

সবশেষ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গড়ে ঘণ্টায় কর্মীদের আয় বেড়েছে ১৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। সবমিলিয়ে গত মাসে তাদের মজুরি বৃদ্ধি পেয়েছে ৩৩ ডলার ৭৪ সেন্ট।

আগের আভাসের চেয়ে তা বেশি। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, এ মাসে শ্রমিকদের আয়-রোজগার বৃদ্ধি পাবে শূন্য দশমিক ৩ শতাংশ। এ পরিস্থিতিতে স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

আপডেট টাইম : ১০:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩