ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সত্যি বলতে, আমি এখন পুরুষদের ভয় পাই: সোহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ২১১ বার

ঢালিউডের অভিনেত্রী সোহানা সাবা। নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়গুণে দর্শকপ্রিয়তা তিনি। অভিনয়ে ব্যস্ত সময় কাটছে তার। সমানতালে কাজ করছেন দুই বাংলায়।
শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অভিনেত্রীর নতুন সিনেমা।

অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে প্রথমদিকে সিনে পর্দায় তাকে কম দেখা যাওয়ার কারণ প্রসঙ্গ। বিষয়টি খোলাসা করেন নায়িকা।

সোহানা সাবা বলেন, আমার অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’। এর পরিচালক ছিলেন এ দেশের অন্যতম প্রধান নায়িকা কবরী। সেসময় পাপাকে (বাবা) কথা দিয়েছিলাম একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা। পাপার ভালো লাগে। পাপা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ভয় ছিল। মাত্র ৮ দিন শুটিং করেছিলাম এফডিসিতে। ৮ দিনে ২২টি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম। একটিও করিনি। ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।

এবার ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। বিয়ে করবেন কবে? জবাবে তিনি বলেন, সত্যি বলতে, আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সঙ্গে  নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

প্রসঙ্গত, সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পাবে শিগগিরই। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে  সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সত্যি বলতে, আমি এখন পুরুষদের ভয় পাই: সোহানা

আপডেট টাইম : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩