ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইনশাআল্লাহ, ‘বিসমিল্লাহ’ বলায় তোপের মুখে শাকিবের ‘প্রিয়তমা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১৪৩ বার

ঢালিউড কিং শাকিব খান। ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলো তার।

সিনেমাটির জন্য শাকিব খান যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। কয়েক দিন আগে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে ইধিকা পাল বলেন, ‘‘বাংলাদেশের একটা বিষয় আমার ভালো লেগেছে, তা হলো— ‘ইনশাআল্লাহ’। ভালো কিছু হলে সবাই বলে, ইনশাআল্লাহ। এটা আমি রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমার ভালো কিছু হলে বলি। আরেকটি হচ্ছে, ‘বিসমিল্লাহ’। এ দুটো শব্দ আমি আমার শব্দ ভাণ্ডারে রেখে দিয়েছি।’’

এ পর্যন্ত সবকিছুই ঠিকই ছিল। কিন্তু সময়ের সঙ্গে ছড়িয়ে পড়ে ইধিকা পালের এই সাক্ষাৎকারের ভিডিও। বিশেষ করে এ বক্তব্যটুকুর ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। আর এতে আপত্তি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। রীতিমতো তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মন্তব্য। প্রতিমা সরকার নামে একজন লিখেছেন, ‘এতদিন বাংলায় থেকে আমাদের হিন্দু ধর্ম থেকে কী শিখলে শুনি? কিছু বলার নেই।’ আরেকজন লিখেছেন, ‘নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, অন্যের ধর্মের কি ভালো লেগেছে সেটা দেখতে গেছে। অকাট মূর্খ।’ অলক সরকার লিখেছেন, ‘এরা মূর্খ। নিজ ধর্মকে চিনে না, অন্য ধর্মে নিয়ে লাফালাফি।’ চারুলতা ভট্টাচার্য লিখেছেন, ‘‘আমিও জানতে চাই, ভালো কিছু হলে কি কখনো ‘হরে কৃষ্ণ’ বলেছো?’’

নেটিজেনদের অনেকে ইধিকা পালকে আক্রমণ করে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ইধিকার পক্ষে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এখনো কোনো মন্তব্য করেননি ইধিকা পাল।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইনশাআল্লাহ, ‘বিসমিল্লাহ’ বলায় তোপের মুখে শাকিবের ‘প্রিয়তমা’

আপডেট টাইম : ০২:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩