ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘বেফাঁস’ মন্তব্য, ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ১৫২ বার

সম্প্রতি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

কাজী হায়াৎ-এর নেওয়া ওই সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো…’।

উপস্থাপকের এমন মন্তব্য বেশ ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়।

জয় বলেন, ‘ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যর পরে তিনি আমাকে ফোন দেননি। ফোন দিয়েছেন জায়েদ খান। জায়েদ আমাকে ফোন দিয়ে ভয় দেখাইছে। বলেছে, ডিপজল ভাই খুব রাগ করছে। আপনে জানেন না, আপনার ক্ষতি হয়ে যেতে পারে…।’

‘এরপর আমি ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। বরং জায়েদ ভাই আমাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে, আপনি ডিপজল ভাইকে কল দিচ্ছেন কেনো? এরপর আমি আর ভাইকে কল দেইনি।’

জয় আরও বলেন, এরপর আমার প্রোডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, ‘আমার মুখ দেখতে চান না তিনি।’

পুরো ঘটনার জন্য ডিপজলের কাছে ক্ষমা চেয়েছেন জয়। এই অভিনেতার উদ্দেশে তিনি বলেছেন, ‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করবো, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘বেফাঁস’ মন্তব্য, ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়

আপডেট টাইম : ০৯:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩