ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অনেকেই আমার সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ২১০ বার

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব অনেকটা বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলেন। তবে এখন তিনি মিডিয়ায় আবারো নিয়মিত হচ্ছেন বলে জানিয়েছেন।

সাড়ে তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সানাই। অতীত জীবন ভুলে আবারো শোবিজের কাজে ফিরছেন তিনি।

এ প্রসঙ্গে সানাই বলেন, অনেকটা সময় পার হয়েছে। বদলেছে অনেক কিছু। নতুন করে সব শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই কাজে ফিরছি।

তিনি আরো বলেন, আপনারা জানেন, আমি বার বার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি- আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে মেরে ফেলার হুমকি দেয়া হতো। বলা হতো- আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।

সানাই বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে কাজ পেতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। আশা করি, এখনো খুব একটা সমস্যা হবে না। এমন নয় যে, আমাকে কেউ চেনে না। আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অনেকেই আমার সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন

আপডেট টাইম : ১১:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩