ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৭৩ বার

ঢাকাই সিনেমায় সুপার স্টার শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর শাকিব যেন আরও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। শুধু দেশে নয়, বিদেশেও ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রশংসিত হচ্ছে। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখছেন। এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই বলছেন না তিনি। ফলে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে- আসলে কে হচ্ছেন শাকিবের পরবর্তী নায়িকা? সংবাদমাধ্যমের পক্ষ থেকে সিনেমা সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা হয়। কেউ নির্দিষ্ট করে একজনেরও নাম বলতে চাননি। তবে একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরইমধ্যে জেরিন খানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে মিডিয়াপাড়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে শাকিবের সিনেমায় জেরিন খানের কাজ করার গুঞ্জন সত্যি বলে কেউ কেউ বলছেন। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। বৃহস্পতিবার নির্মাতা অনন্য মামুন  বলেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমারটির শুটিং হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। এদিকে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিড়িও সোস্যালা মিডিয়া ঝড় তুলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা

আপডেট টাইম : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩