ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শুধু প্রেমিকা আর বউ হতে চাই না : ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১৪৭ বার

সেন্সর পেয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত ‘দামপাড়া’ সিনেমা। এতে যুদ্ধের সময়ের এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

এ ছাড়া ‘এক্সকিউজ মি’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন ভাবনা। রায়হান খান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান।

অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমি এনার স্ত্রী, উনার প্রেমিকা—এসব ধরনের চরিত্রে অভিনয়ে আগ্রহী নই। আমার নিজের চরিত্রের দাম না থাকলে সেসব চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। অভিনেত্রী হিসেবে এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার ভূমিকা আছে এবং আমি গুরুত্বপূর্ণ সেই গল্পে। শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না।’

তিনি বলেন, ‘এক্সকিউজ মির গল্পটা খুবই ওমেন ওরিয়েনটেড। এতে আমার অভিনীত ‘পায়েল’ চরিত্রটিতে কাজ করার অনেক জায়গা আছে। মোটকথা আমার ছবির গল্প পছন্দ হয়েছে। সব কিছু মিলিয়ে এ কাজে রাজি হয়েছি।’

তবে অভিনয়ের পাশাপাশি সময় পেলে বসে পড়েন ছবি আঁকায়। এক্সকিউজ মির শুটিংয়ের মধ্যে এঁকেছেন তিনি। ভাবনা বলেন, ‘আঁকাআঁকি আমার ভালো লাগে। নিজেকে ব্যস্ত রাখতেই সৃজনশীল কাজগুলো করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শুধু প্রেমিকা আর বউ হতে চাই না : ভাবনা

আপডেট টাইম : ১১:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩