ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ঈদে মমতাজের শূন্য বাড়িতে ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৭৬৮ বার

গান পাগল মানুষদের জন্য দারুণ এক সুখবর। আগামী ঈদে ফোক সম্রাজ্ঞী মমতাজ নতুন অ্যালবাম নিয়ে আসছেন। তবে এখানে বাড়তি চমক হিসেবে থাকবে ফজলুর রহমান বাবুর গান। মূলত জনপ্রিয় এই দুই তারকার গান নিয়েই ঈদে বাজারে আসছে দ্বৈত অ্যালবাম। নাম `শূন্য বাড়ী`।

সমীর ফিচারিং `শূন্য বাড়ী` অ্যালবামটি প্রকাশ পাবে ঈগল মিউজিকের ব্যানারে। অ্যালবামে গান থাকছে পাঁচটি। এর ভেতরে কণ্ঠশিল্পী মমতাজ ও ফজলুর রহমান বাবু কণ্ঠ দিয়েছেন দু`টি করে একক গানে ও একটি দ্বৈত গানে।

গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান। সুর করেছেন প্লাবন কোরেশী, লুৎফর হাসান, ফিরোজ কবীর ডলার। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সমীর নিজেই। এছাড়া তিনি নিজে দ্বৈত গানটির সুর দিয়েছেন।

সংগীত পরিচালক এসকে সমীর বলেন, ‘আমার জীবনে বড় একটা প্রাপ্তি এটি। মমতাজ আপার মতো গুণী শিল্পী আমার সুর পছন্দ করেছেন, গান গেয়েছেন এটা আমার সংগীত ভুবনে পথচলাকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে বাবু ভাই অভিনয়ের মানুষ হলেও তার গায়কীর ভক্ত আমি। এই দু’জনে নিয়ে অ্যালবামটি করতে পেরে ঈগল মিউজিকের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি অ্যালবামের গানগুলো সকলে পছন্দ করবেন।`

সমীর আরো জানান, `সম্প্রতি গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। আগামী ঈদে এটি শ্রোতাদের কাছে পৌঁছবে।`

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ঈদে মমতাজের শূন্য বাড়িতে ফজলুর রহমান

আপডেট টাইম : ১১:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬