ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আমেরিকার বাজারে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৩৮ বার

হলিউডের ছবির এই ভর মৌসুমে উত্তর আমেরিকার বাজারে আশা জাগানিয়া বাণিজ্য করছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’! প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসেব প্রকাশ করলেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তার বরাতে শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলার এর ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা! এরমধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। সবচেয়ে বেশি অবদান নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স থেকে। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২হাজার ৭’শ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়। ‘প্রিয়তমা’ ছাড়া যেসব বাংলা সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে দেবী (২০১৮), হাওয়া (২০২২) এবং পরাণ (২০২২)। তবে এরমধ্যে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হল ‘হাওয়া’। এদিকে দেশের প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে যাচ্ছে ছবিটি। তৃতীয় সপ্তাহ শেষে টিকিট বিক্রি হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার! প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটিকে ‘ব্লকবাস্টার’ তকমা দেয়া হচ্ছে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আমেরিকার বাজারে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’

আপডেট টাইম : ০৭:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩