ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পর্নকাণ্ডে জেলে গিয়েছিল শিল্পার স্বামী, এবার সেই কাহিনী নিয়ে সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ১৩০ বার

পেশায় ব্যবসায়ী ও শিল্পপতি। তবে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী হিসেবেই বেশি পরিচিত রাজ কুন্দ্রা। বছর দুয়েক আগে পর্নগ্রাফি মামলায় নাম জড়ায় তার। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় রাজ কুন্দ্রার।

যদিও পরে জামিন পান তিনি।

জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। এবার সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরার পরিকল্পনা তার। তৈরি হতে চলেছে রাজের জীবনীচিত্র। সেই বায়োপিকেই থাকছে রাজের জীবনের ওই কঠিন অধ্যায়।

জানা গেছে, নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী।

২০২১ সালে পর্নগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পী শেঠির স্বামী রাজ কুন্দ্রার। অভিযোগের ভিত্তিতে ওই বছরই হাজতবাস হয় তার। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ছাড়া পান রাজ। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছিলেন তিনি। নিজের জীবনীচিত্রে ওই ৬৩ দিনকেই সব থেকে বেশি প্রাধান্য দিতে চলেছেন তিনি।

রাজের এই বায়োপিক কে পরিচালনা করবেন, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সৃজনশীল দিক থেকে ছবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকবেন রাজ নিজে। অভিনয় তো করবেনই, পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকে মন দেবেন শিল্পার স্বামী।

ছবির চিত্রনাট্য সঠিকভাবে লেখার উপরেই সব থেকে বেশি জোর দিচ্ছেন রাজ। রাজের জেলে যাওয়া, সেখানে ৬৩ দিন অতিবাহিত করা থেকে শুরু করে জামিন পাওয়া পর্যন্ত সবটুকুই নিজের বায়োপিকে তুলে ধরতে চান তিনি। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পর্নকাণ্ডে জেলে গিয়েছিল শিল্পার স্বামী, এবার সেই কাহিনী নিয়ে সিনেমা

আপডেট টাইম : ০১:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩