ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিয়ের আগে অন্তঃসত্ত্বা ইলিয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৫৭ বার

হঠাৎ করেই গত এপ্রিলে প্রেগন্যান্সির খবর দিয়ে ভক্ত ও অনুরাগীদের একেবারে চমকে দিয়েছেন অবিবাহিত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে অনাগত সন্তানের বাবার পরিচয় তাৎক্ষণিক জানাননি এই অভিনেত্রী।

এবার মাস তিনেক পর প্রেমিককে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। সোমবার (১৭ জুলাই) ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন তিনি।
সেখানে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন

অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই জানাননি ইলিয়ানা। এমনকি তার নামও জানাননি এই তারকা। গর্ভাবস্থার প্রথম থেকেই সন্তানের পিতৃপরিচয় কিন্তু গোপনই রেখেছেন ইলিয়ানা।

ছবিতে যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।

ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। ইলিয়ানা অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিয়ের আগে অন্তঃসত্ত্বা ইলিয়ানা

আপডেট টাইম : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩