ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

স্ত্রীকে প্রকাশ্যে এনে যা বললেন আফরান নিশো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৫৩ বার

দীর্ঘ ১৪ বছর প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তারকাদের স্ত্রী, সংসার নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকলেও নিশো হেঁটেছেন ভিন্ন পথে। নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার চেষ্টাই করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। যেখানে দারুণ অভিনয় করেছেন তিনি। ভক্ত-অনুরাগীদেরও প্রশংসাও পেয়েছেন বেশ।

নিশোকে সিনেমায় দেখে কেমন প্রতিক্রিয়া ছিল তার স্ত্রী ও পরিবারের মানুষের? এক সাক্ষাৎকারে দেওয়া এমন প্রশ্নের জবাবে অভিনেতা বললেন, আমার স্ত্রী মুখ ফুটে খুব প্রশংসা করে, এমন না। তবে ‘সুড়ঙ্গ’ দেখার পর তার প্রতিক্রিয়া খুব ভালো ছিল। সিনেমার গল্প নিয়েও তার কোনো আপত্তি ছিল না।

স্ত্রী প্রসঙ্গে নিজেকে খুব ধন্য মনে করেন নিশো। তিনি বলেন, পেশাগত জীবনে এত সময় দেই যার কারণে সাংসারিক জীবনে খুব একটা সময় দিতে পারি না। সবসময়ই দেখা গেছে কাজের মধ্যে ডুবে থাকি। তবুও স্ত্রী হিসেবে সে এটা মেনে নিচ্ছে। কখনো খারাপ ব্যবহার করছে না। সে জায়গা থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।

স্ত্রীর প্রশংসা করে অভিনেতা আরও বলেন, সহধর্মিণী হিসেবে যেভাবে পাশে থাকার কথা, আমার স্ত্রী সবসময়ই সেভাবে পাশে ছিল। আমার কাজে সাহায্য করেছে।

পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রশংসা, কাজের সমালোচনা উভয়ই মেলে নিশোর। এই তারকা বলেন, আমার পরিবারে সমালোচক আছে, বিশেষজ্ঞ আছে। তারা জ্ঞানী। তাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। পরিবার থেকে যখন কোনো কাজের প্রশংসা আসে সেটা অনেক অনুপ্রাণিত করে।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

স্ত্রীকে প্রকাশ্যে এনে যা বললেন আফরান নিশো

আপডেট টাইম : ১০:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩