ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নতুন সিনেমায় আফরান নিশো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১২৪ বার

ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তার পর বড় পর্দায় হাজির হয়েই বাজিমাত করেছেন অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে। পাশাপাশি দর্শকমহলেও প্রশংসা কুড়িয়েছে। ‘সুড়ঙ্গ’-এ সাফল্যের পর এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা। জানা গেছে, পরিচালক আবরার আতহারের সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করবেন তিনি। এর আগে এই নির্মাতার থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন আফরান নিশো। গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। যদিও সিনেমাটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই প্রযোজনা সংস্থা। তারা জানিয়েছে, পরিকল্পনা চলছে, সব ঠিক হলেই জানাবে। তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং। যদিও নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে আফরান নিশোও এখন পর্যন্ত মুখ খোলেননি। কথাবার্তা চূড়ান্ত হলেই হয়তো সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নতুন সিনেমায় আফরান নিশো

আপডেট টাইম : ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩