ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

একসঙ্গে থাকছেন না রাজ-পরী,সংসার কোন দিকে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৩৮ বার

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে- ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। ভাঙা-গড়ার গুঞ্জনের মাঝে গত ১০ জুন রাতে পরীমণির বাসায় যান রাজ। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটেন তারা। এরপর আবার বাসা থেকে বেরিয়ে যান রাজ। দীর্ঘ দুই মাস এক ছাদের নিচে থাকছেন না তারা দুজন।

ঈদ কিংবা চলতি মাসের ১০ তারিখ (প্রতি মাসে এই তারিখে জন্মদিন পালন করা হয়) রাজ্যর জন্মদিনে কেক কেটে উদযাপনেও দেখা যায়নি রাজকে। এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন পরী। মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। সেই থেকে পরীমণি ও রাজের আলাদা জীবন শুরু। এখন প্রশ্ন উঠেছে- কোন দিকে যাচ্ছে এই তারকা জুটির সংসার?

পরীর ভাষ্য, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা দুজন। রাজ কোথায় আছে,  কী করছে জানেন না তিনি।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘জানার ইচ্ছেও নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’

এ দিকে জানা গেছে ঈদের পর ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন রাজ। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি তিনি পরীমনিকে জানান। এ কারণে ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরীমণি কেনাকাটা করতে বের হলে সেখানে তাদের দেখা হয়। তবে ঈদের দিন দুজনের দেখা ও কথা কোনোটিই হয়নি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

একসঙ্গে থাকছেন না রাজ-পরী,সংসার কোন দিকে যাচ্ছে

আপডেট টাইম : ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩