ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শুটিংয়ে ফেরার ইঙ্গিত মাহির, দিচ্ছেন ফিটনেসে নজর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৪১ বার

বর্তমানে মাতৃত্বকালীন অবসরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শিগগিরই অভিনয়ে ফিরবেন বলেও ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে গল্প বাছাই ও নিজের ফিটনেসে নজর দিচ্ছেন তিনি।

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। শনিবার (৮ জুলাই) এই সিনেমার বিশেষ শোতে হাজির হন মাহি। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে এই তথ্য।

সুড়ঙ্গ সিনেমা দেখে তিনি আরও জানান, অনেক দিন পর সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। গল্পটা অসাধারণ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরব।

শিগগির শুটিংয়ে ফিরবেন জানিয়ে এ নায়িকা বলেন, রাজনীতি ও মা হওয়ার কারণে অনেক দিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অপেক্ষায় আছি কাজে ফেরার। ইতোমধ্যে কয়েকটি চিত্রনাট্য হাতে পেয়েছি। পড়ে দেখছি। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি কোনটা দিয়ে কাজে ফিরব।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘যাও পাখি বলো তারে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক আদর আজাদ ও শিপন মিত্র। ছবিটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শুটিংয়ে ফেরার ইঙ্গিত মাহির, দিচ্ছেন ফিটনেসে নজর

আপডেট টাইম : ১০:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩