ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১৫৮ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত জীবনে দুজনের মধ্যে টানাপোড়েন থাকলেও এবার একই মঞ্চে দেখা যাবে এই দুই নায়িকাকে। আসন্ন ঈদে একটি অনুষ্ঠানে অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী।

প্রতিবারের মতো এই ঈদেও বিটিভিতে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটির এবারের থিম ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’। এবারের আয়োজনে থাকছে নাচ, গান, আড্ডা, নাটিকা ইত্যাদি। আর এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।

এবার ঈদের এই আয়োজনে ‘আমার নাম মিস বুবলী’ এবং ‘মেঘের নৌকা তুমি’ গানে নাচতে দেখা যাবে বুবলীকে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানে আরও থাকছে আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’। এই আড্ডায় দেখা যাবে এ প্রজন্মের নায়ক ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতনকে।

এ ছাড়া কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত, ব্যান্ড ওয়ারফেজের নতুন গান ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ এবং ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় মডার্ন মিউজিক্যাল ড্যান্স।

প্রসঙ্গত, ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে বর্ণিল আয়োজনে সাজানো ‘আনন্দ মেলা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী

আপডেট টাইম : ১১:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩