ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হামিদ ভাই পরিচয়েই কাটাতে চাই বাকি জীবন সাবেক রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ৪০৭ বার

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ ১০ বছর ভেতর সীমাবদ্ধ ছিলাম। এখন দুশ্চিন্তা মুক্ত মানুষ। বাকি জীবন মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। হামিদ ভাই পরিচয়েই কাটাতে চাই বাকি জীবন।’

রাষ্ট্রপতির পদ থেকে অবসরের পর প্রথমবারের মতো নিজের এলাকা কিশোরগঞ্জে এক সাক্ষাতকারে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অবসর নেয়ার পর প্রথম বারের মতো নিজের জন্মভ‚মিতে এলেন, দেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাই তো তাকে এক নজর দেখতে স্টেডিয়ামের বাইরে ছিল মানুষের উপচেপড়া ভিড়।

রোববার বিকেলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহন করা একটি হেলিকপ্টার। স্টেডিয়ামের বাইরে তখনও হাজারো মানুষের ভিড়।

সফল রাষ্ট্রনায়কের আসার খবরে সেখানে ভিড় করে শত শত মানুষ। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ¡সিত দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

আবদুল হামিদ বলেন, ‘১০ বছর ৪১ দিন একটা সীমাবদ্ধ গÐির ভেতর ছিলাম, বেরিকেডে ছিলাম। তাই ইচ্ছে থাকলেও জনগণের সঙ্গে মিশতে পারিনি। এখন তেমন বাধা নেই।’ দেশের কল্যাণে বাকি সময়টা কাটিয়ে দেয়ার ইচ্ছের কথা উল্লেখ করেন বর্ষিয়ান এই রাজনীতিক।
আগামীকাল সোমবার তিনি গ্রামের বাড়ি মিঠামইনের কামালপুরে যাবেন। ঢাকায় ফিরবেন ২৬ জুন।

গত ২৪ এপ্রিল অবসর নেন দেশের ২১ তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে সাত বারের এমপি, ডেপুটি স্পিকার, স্পিকার, সংসদে বিরোধী দলীয় উপনেতা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি ও ২০ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভাটির শার্দুল হিসেবে পরিচিত মো. আবদুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হামিদ ভাই পরিচয়েই কাটাতে চাই বাকি জীবন সাবেক রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩