ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হজের খুতবা পাঠ করবেন ইমাম শায়খ ড. ইউসুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ১৭৪ বার

জিলহজ মাসের ৯ তারিখকে আরাফার দিন বলা হয়। হাজিরা এদিন আরাফার ময়দানে অবস্থান করেন। সেখানে সমবেত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে একজন ইমাম খুতবা প্রদান করেন। প্রতিবছরের মতো এবছরও মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন একজন ইমাম, এবার হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নির্বাচন করা হয়েছে।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সাবাক ওয়েবসাইট ও মসজিদুল হারাম ও নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।

খবরে বলা হয়েছে, এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নির্বাচন করেছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান।

শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য। তিনি মসজিদুলর হারামের ইমাম ও খতিব শায়খ মাহের মুআইকিলির পরিবর্তে বিভিন্ন সময় নামাজের দায়িত্ব পালন করে থাকেন।

শায়খ ড. ইউসুফ আরাফার দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। এসময় তিনি তার সফলতা কামনা করেন।

এছাড়াও শায়খ আব্দুর রহমান আস-সুদাইস পবিত্র দুই মসজিদে আগত মেহমানদের সেবার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে হজের মুল খুতবা আরবিতে দেওয়া হবে। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। এবছর বাংলাসহ ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি মোট ১৪ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

আরাফা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে নামিরাহর এই স্থানে মহানবী মুহাম্মদ (সা.) প্রদত্ত খুতবাটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ঐতিহাসিক ওই ভাষণে তিনি ইসলামের শিক্ষা, মানবাধিকার, নারী অধিকারসহ বিভিন্ন সামাজিক ঘোষণা দিয়েছিলেন।

সুত্র : হারামাইন শরিফাইন, সাবাক ওয়েব সাইট, আল-মদিনা অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হজের খুতবা পাঠ করবেন ইমাম শায়খ ড. ইউসুফ

আপডেট টাইম : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩