ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হজের খুতবা বাংলাসহ ১৪ ভাষায় সরাসরি সম্প্রচার হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ২০০ বার

পবিত্র হজ উপলক্ষে এ বছর আরাফাত দিবসের খুতবাটি বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে সৌদি কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। গতবারের হজেও মোট ১০ ভাষায় হজের খুতবা সম্প্রচারিত হয়েছিল। যার মধ্যে বাংলা ভাষাও ছিল।

৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে মুল খুতবা আরবিতে দেওয়া হবে। তবে, সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। এ বছর যে ১৪ ভাষায় খুতবাটি সম্প্রচার হবে তা হলো ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেন, ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে এই বছর ১৪টি ভাষায় খুতবা অনুবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খুতবার অনুবাদের মাধ্যমে বিশ্বের নানা দেশের হজযাত্রীরা নিজ দেশের ভাষায় কথা শোনার সুযোগ পাবেন। ‘মানারাতুল হারামাইন’ ওয়েবসাইটের পাশাপাশি ‘আল কোরআন’ ও ‘আস সুন্নাহ’ চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও টুইটারেও লাইভ শোনা যায়। ১৪৪৩ হিজরিতে পাঁচ ভাষায় অনুবাদের মাধ্যমে খুতবার লাইভ অনুবাদ প্রকল্প শুরু হয়।

আরাফা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে খুতবাটি দেওয়া হয়। এই স্থানে মহানবী মুহাম্মদ (সা.) প্রদত্ত খুতবাটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হজের খুতবা বাংলাসহ ১৪ ভাষায় সরাসরি সম্প্রচার হবে

আপডেট টাইম : ১১:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩