ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১৭১ বার

হঠাৎ করেই তীব্র গুঞ্জনে ভারী হয়ে উঠেছে বিনোদন জগৎ। বিচ্ছেদ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওপার বাংলার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার?

তবে এই চাঞ্চল্যকর খবরে তেমন গুরুতর প্রতিক্রিয়া জানালেন না মিথিলা! শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই।

এদিকে আনন্দবাজার সেই প্রতিবেদনে দাবি করেছে, এই দম্পতির সংসারে ঝামেলা চলছে। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত।

তাই মিথিলার সাথে প্রতিনিয়ত দূরত্ব তৈরি হচ্ছে পরিচালকের। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে পরিচালককে এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন অভিনেত্রী। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জি।

কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

আপডেট টাইম : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩