ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রকাশ্যে নায়িকাকে জড়িয়ে ধরে ভক্তের চুমু পরিচয় মিলেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১৪৯ বার

গত সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং করছিলেন ঢাকাই সিনেমার নায়িকা শিরীন শিলা। কথা বলতে বলতে কাছাকাছি এসে জড়িয়ে ধরে নায়িকাকে ‘চুমু’ দিয়ে বসেন এক কিশোর ভক্ত। বিব্রতকর এক পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তের মধ্যেই ওই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে শুরু হয় তুমুল আলোচনা।

এ ঘটনায় নায়িকার পায়ে ধরে ক্ষমা চেয়েছে ওই কিশোর ভক্ত। তবে এখনো পাঠকদের মনে আলোচনার রেশ কাটেনি। অনেকেই সেই কিশোরের পরিচয় জানতে চান।

জানা যায়, চুমুকাণ্ডে আলোচিত ওই কিশোরের নাম মাসুদ রানা। বয়স ১৮ বছর। তার বাড়ি মানিকগঞ্জে। নায়িকাকে জড়িয়ে ধরার সময় নিজের কেউ নেই, এতিম দাবি করলেও আসলে তার সে সদ্য বিবাহিত এবং তার মাও রয়েছেন। মাত্র ৯ দিন আগে সে বিয়ে করেছে। সে একজন রিকশাচালক বলে জানায়।

এ প্রসঙ্গে শিরিন শিলা গণমাধ্যমকে বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।’

কেন এ কাজটা করেছ জানতে চাইলে- ওই ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় সমস্যা।’

এদিকে অনেক খোঁজাখুজি করে সেই কিশোরের সন্ধান পাওয়া যায়। কেন তিনি সেই নায়িকাকে চুমু দিয়েছেন এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘তাকে ছবিতে দেখে অনেক ভালো লাগে, সুন্দর লাগে, তাকে অনেক ভালোবাসি তার জন্য তাকে আমি চুমু (কিস) দিয়েছি। এরপর ওই কিশোর বলেন, সে আমার বড় বোনের মতো তাই আমি তাকে কিস (চুমু) করেছি।’

সেলিব্রিটিদের সাথে মানুষ ছবি উঠায়, তুমি চুমু কেন দিয়েছো এমন প্রশ্রের জবাবে ওই কিশোর আরও বলেন, আমি আসলে বুঝতে পারিনি। আমি সরল মনে করেছি। আমি আসলে বুঝতে পারিনি এভাবে ভিডিও করে ছেড়ে দিবে। এ জন্য আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এ সময় তিনি ভাইরাল হওয়া ভিডিও ডিলিট করার অনুরোধ জানান।

‘দ্য রাইটার’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। ছবিটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রকাশ্যে নায়িকাকে জড়িয়ে ধরে ভক্তের চুমু পরিচয় মিলেছে

আপডেট টাইম : ১০:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩