ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেন্সরে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৫৭ বার

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে করেছেন ৮০টির মতো সিনেমা। নায়িকা থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। অপু-জয় প্রডাকশনের ব্যানারে এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সরকারি অনুদানের নির্মিত সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। নতুন খবর হলো, শিগগিরই সেন্সরে যাচ্ছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি। সময় সংবাদকে জানিয়েছেন নির্মাতা নিজেই। মঙ্গলবার সকালে বন্ধন বিশ্বাস বলেন, প্রশাসনিক কাজগুলো আমরা শেষ করেছি। এবার মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটি সিনেমাটি দেখবেন। তারা ছাড়পত্র দিলেই সেন্সর বোর্ডে পাঠাব, সেন্সর পেলে শিগগিরই মুক্তির ইচ্ছে আছে।’ তাঁতশিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে ‘লাল শাড়ি’। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প হারিয়ে যাচ্ছে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প এবং সেই তাঁত ও জামদানির হারানো ঐতিহ্য উঠে আসবে এই সিনেমায়। এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস। নায়িকার ভাষায়, হারানো ঐতিহ্য তাঁতশিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে চেয়েছি। গত ঈদুল ফিতরে মুক্তির তালিকায় ছিল ‘লাল শাড়ি’ সিনেমাটি। কিন্তু সেন্সর না পাওয়ায় পিছিয়ে যায় মুক্তির দৌড় থেকে। এরইমধ্যে প্রকাশ হয়েছে সিনেমার একটি গান। ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটি প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেন্সরে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

আপডেট টাইম : ১১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩