ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৭৩ বার

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ গত শনিবার প্রিমিয়ার হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অভিনীত সিনেমা ‘মা’। আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তাবে সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানালেন পরীমনি। বললেন, সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। রোববার সকালে ‘মা’ সিনেমার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন আবদার জানালেন পরীমনি। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো- আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।’ আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমনি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

আপডেট টাইম : ০১:৪৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩