ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মা হলেন গওহর খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৬৩ বার

‘বি বস ৭’র বিজয়ী ও বলিউড অভিনেত্রী গওহর খান ছেলের মা হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সামাজিকমাধ্যমে এই সুখবর জানিয়েছেন গওহর খান নিজেই।

ইনস্টাগ্রামে তিনি লেখেন ‘আলহামদুলিল্লাহ। আমার ছেলে সুন্দর পৃথিবীকে আসসালামু আলাইকুম বলেছে। ১০ মে জন্মেছে আমার ছেলে। আমাদের সত্যিকারের সুখের মানে বুঝিয়েছে। আমাদের আশীর্বাদপুষ্ট ছেলে সবাইকে তাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছে।’

এরপর থেকে তাদের ভক্ত ও বন্ধুরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। অভিনেতা ভিকরন্ত মাসেই বলেছেন, ‘অনেক অনেক মোবারকবাদ আপনাদের দুজনকেই। আর্শীবাদে থাকুন।’

কিশোয়ার মার্চেন্ট বলেছেন, ‘মাশাআল্লাহ, আপনাদের অভিনন্দন।’ সুয়াশ রায় লিখেছেন, ‘অভিনন্দন জিকে ও জাহিদ আর্শীবাদসহ।’ একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদের দুজনকেই অভিনন্দন।’

গওহর ও জাহিদ দরবার ২০২০ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেন। গেল ২০ ডিসেম্বর তারা বাবা-মা হওয়ার কথা ঘোষণা দেন। জাহিদ দরবার বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাঈল দরবারের ছেলে ও একজন অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মা হলেন গওহর খান

আপডেট টাইম : ০১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩