ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অবশেষে ১২ মে ঢালিউডে মুক্তি পাঁচ্ছে ‘পাঠান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ১৫৪ বার

অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাঁচ্ছে ‘পাঠান’। গত বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করে  বলেন, আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাবে, প্রাথমিকভাবে ৩০টি সিনেমা হলে সিনেমাটির মুক্তির পরিকল্পনা আছে আমাদের। জানা গেছে, সার্ভারের মাধ্যমে ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ মুক্তি পাঁচ্ছে। অনন্য মামুন জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে সিনেমা চালান হবে। এটা চাহিদা অনুযায়ী ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে অনেক চাহিদা থাকলেও মাত্র ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি এ দেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি মেলে। তারই প্রেক্ষিতে ‘পাঠান’ মুক্তি পাঁচ্ছে দেশে। এতে অভিনয় করেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হন সালমান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অবশেষে ১২ মে ঢালিউডে মুক্তি পাঁচ্ছে ‘পাঠান’

আপডেট টাইম : ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩