ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঈদে যেসব হলে দেখা যাবে সিয়াম-পূজার চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ১৭৪ বার

নানা চমক দিয়ে সাজানো হয় ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার মূল চমক থাকছে উপস্থাপনায়। কারণ এই ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকাদের। উপস্থাপনার পাশাপাশি থাকছে তাদের পরিবেশনায়ও।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ এই আয়োজনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। তারা যৌথভাবে উপস্থাপনার পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন। এছাড়া সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। সেই সঙ্গে নিজ নিজ নাচ, গান, অভিনয়েও থাকছেন তারা।

অনুষ্ঠানে হারানো দিনের গানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও থাকছে ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা, মমতাজের একক গান, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য, মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক।

সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঈদে যেসব হলে দেখা যাবে সিয়াম-পূজার চমক

আপডেট টাইম : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩