ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

সবচেয়ে ব্যয়বহুল কুরআন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬
  • ৩৩৬ বার

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে তৈরি পবিত্র কুরআনের সংস্করণ তৈরি করেছে ইরান। এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মেহেরদাদ জান ফাজা জানিয়েছেন, ইরানি শিল্পীদের আকর্ষণীয় ক্যালিগ্রাফি বা শৈল্পিক লিপি ও নকশা থাকার কারণেই এই কুরআন বিশ্ব ইতিহাসে কুরআনের এক অনন্য ও সবচেয়ে ব্যয়বহুল সংস্করণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও জানান, কুরআনের কপি তৈরির এই প্রকল্প সম্পন্ন করতে ১৮ বছর লেগেছে এবং এতে খরচ হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল বা ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ (সাড়ে ১৩ কোটি টাকা)। কুরআনের এই অমূল্য সংস্করণটি তৈরির খরচ দিয়েছে জানা-ফাজা’র পরিবার। এই কুরআনের প্রদর্শনীর আয় থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে এবং ইস্পাহানের একটি ইয়াতিমখানা নির্মাণের কাজে ব্যয় করা হবে।

তেহরানের ২৪ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হয়েছে ১৩ জুন। এই প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় এই প্রদর্শনী চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

সবচেয়ে ব্যয়বহুল কুরআন

আপডেট টাইম : ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬