ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ হচ্ছেন পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ২০১ বার
ব্যোমকেশ হচ্ছেন দেব, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে দারুণ উচ্ছ্বাস। ব্যোমকেশ দুর্গরহস্যে এবার সত্যান্বেষী হচ্ছেন তিনি। তবে, সত্যবতী? ব্যোমকেশের সমস্ত অভিযানে সঙ্গ দিয়েছিলেন যিনি! ব্যোমকেশ দেবের সত্যবতী হতে চলেছেন কে? এ প্রশ্নই ঘুরছে ভক্তদের মুখে মুখে।

বেশ জোরেশোরেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী মৌনী রায় নাকি হতে চলেছেন সত্যবতী! তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়েছেন! নির্মাতারা তবে কাকে বেছে নিয়েছেন?

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেবের পুরনো নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছেই নাকি গেছে এই অফার। কিন্তু মৌনি রায়ের না থাকার কারণ নিয়েও কৌতূহল কম নয় ভক্তদের। সূত্রের খবর অনুসারে, চরিত্রটির জন্য নাকি বিরাট টাকা দাবি করেছেন মৌনি। তাই নির্মাতারা নায়িকাকে বাদ দিয়ে তার জায়গায় পূজাকে নিতে আগ্রহী।

পূজা এখন কলকাতা-মুম্বাই দুই জায়গাতেই থাকেন। ছেলে হওয়ার পর বেশ কিছুদিন কলকাতাতেই ছিলেন। দেবের সত্যবতী হওয়ার পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’ তবে তার কাছে প্রস্তাব গিয়েছিল একথা নিশ্চিত করেছেন অভিনেত্রী।

এদিকে ব্যোমকেশ হিসেবে দেব কতটা যুক্তিযুক্ত, এই নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এ ক্ষেত্রে দেবের বাংলা উচ্চারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। বান্ধবী রুক্মিণী যখন বিনোদিনী, তখন দেবকে ব্যোমকেশ হিসেবে কতটা মানাবে সেটাই দেখার।

সূত্র : এই সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ হচ্ছেন পূজা

আপডেট টাইম : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩