ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নিজের বিয়ে নিয়ে যা বললেন জায়েদ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • ২৪২ বার

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।

নানা সময়েই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। সেটি হলো জায়েদ খান বিয়ে করছেন কবে। সম্প্রতি আবারও এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। আর এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা আমি চাইলেই তো হবে না। কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।’

তিনি আরও বলেন, ‘হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়।’

দেশের কোনো নায়ককে অনুসরণ করেন কি না জানতে চাইলে এ নায়ক বলেন, ‘কোনো নায়কের সঙ্গে আমার মিল আছে তা আমি জানি না। দেশের কোনো নায়ককে আমি পছন্দ করি না। তবে সালমান খানকে আমি অনুসরণ করি। তাকে আমার ভালো লাগে।’

সালমান প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বিশেষ করে তার জীবনযাত্রাটা আমার কাছে ভালো লাগে। তার (সালমান) মানুষকে হেল্প করার মানসিকতা এটা আমাকে উৎসাহিত করে। শুধু তাই নয়, তার ইনকামের একটা অংশ অটিস্টিক বাচ্চাদের জন্য দেওয়া। এটা খুবই ভালো লাগে। তার ড্রেসআপ আমার পছন্দ। দেশের কোনো নায়ককে অনুসরণ করার জন্য আমার মন টানে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নিজের বিয়ে নিয়ে যা বললেন জায়েদ খান

আপডেট টাইম : ১০:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩