ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ২৫৫ বার

বিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরও ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম।

রাজকুমারী শাইখা মাহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক।খবর খালিজ টাইমসের।

নবদম্পতির জন্য বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের লেখা একটি সুন্দর কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের এই ঘোষণা দেন রাজকুমারী শাইখা মাহরা বিনতে রশিদ আল মাকতুম। শেখ মানাও নিজের ইনস্টাগ্রামে একই কবিতা পোস্ট করেন।

বিয়ের ঘোষণায় বলা হয়েছে, রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই অনুষ্ঠানের জন্য এই কবিতা লেখা হয়েছে। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে দাপ্তরিকভাবে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।

অনেকটা পারিবারিক ঐতিহ্যের ধারায় শাইখা মাহরা ঘোড়ায় চড়তে বেশ পছন্দ করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।

অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা

আপডেট টাইম : ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩