ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাকিব-লিটনের জন্য বিসিবিকে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিল কলকাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ৩০৫ বার

এবারের মৌসুমে শুরু থেকে আইপিএল খেলতে না পেরে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব সাকিব আল হাসান। তার বদলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয়কে দলে ভেড়ায়। কিন্তু সাকিবকে আইপিএলের শুরু থেকে খেলানোর অনেক চেষ্টাই নাকি করেছিল কেকেআর। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে বিশেষ এক প্রস্তাবও নাকি পাঠিয়েছিল আইপিএলের ফ্রাঞ্চাইজিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটনকে দলে পেতে বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর। কিন্তু দেশের হয়ে সাকিব-লিটনকে খেলানোর জন্য সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিসিবি।

সংবাদমাধ্যমের দাবি, কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কেকেআরের হয়ে খেলুক।

সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক কলকাতায়। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর। কিন্তু কলকাতার এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও নিয়ে নেয়া হয়। এতে সাকিবের আইপিএল খেলায় সমস্যা হয়।

এবারের আইপিএল শুরু হয় গত ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে কলকাতা। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা।

এদিকে আগামী মাসেও ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সিরিজ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব। তবে টেস্টের পর লিটনের আইপিএল খেলতে যাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

সাকিব-লিটনের জন্য বিসিবিকে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিল কলকাতা

আপডেট টাইম : ১০:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩