ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এবার ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৮২ বার

এই মুহূর্তে চেরি ফুলের দেশ জাপানে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। গত কিছু দিন ধরে সেখানকার বিভিন্ন শহর চষে বেড়াচ্ছেন অভিনয়ের দেবী। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় উপভোগ করছেন চেরি ফুলের সৌন্দর্য, জানার চেষ্টা করছেন নগর, মানুষ ও জীবনের গল্প। এমন উপভোগ্য ভ্রমণের মাঝেই ফুরফুরে করে দেয়ার মতো খবর এলো জয়া বরাবর। তার অভিনীত ছবি নির্বাচিত হয়েছে বিখ্যাত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ উৎসবের ৪৫তম আসর। চলবে ২৭ এপ্রিল অব্দি। এর মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে জয়ার ‘পেয়ারার সুবাস’ ছবিটি। যেটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা নুরুল আলম আতিক। গত বুধবার সন্ধ্যায় খবরটিনিশ্চিত করেছেন উৎসবের এ আসরের অন্যতম বিচারক যুবরাজ শামীম। তার নির্মিত ‘আদিম’ ছবিটি গত বছর মস্কো উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ অর্জন করে। সেই সুবাদে এ বছর তিনি উৎসবের বিচারকের আসনে। এদিকে উৎসবের ফেসবুক পেজে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া ছবিগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জ্বলজ্বল করছে ‘পেয়ারার সুবাস’র নাম। ইংরেজিতে এর নাম ‘দ্য সেন্ট অব সিন’। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৫টি দেশের ১২টি সিনেমা। এতে বাংলাদেশ ছাড়াও থাকছে রাশিয়া, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, সার্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকো, কানাডা, জাপান প্রভৃতি দেশের ছবি। উল্লেখ্য, ‘পেয়ারার সুবাস’র বয়স প্রায় বছর সাতেক। ২০১৬ সালের দিকে এর কাজ শুরু হয়েছিল। তবে নানা জটিলতায় পিছিয়েছে, দীর্ঘ হয়েছে কাজের সময়। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এবার ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ জয়া

আপডেট টাইম : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩