ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাফেজ তাকরিমকে নিয়ে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৬৩ বার

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি।

তাকরিমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লিখেছেন— বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল -সবুজের বিশ্ববিজয়।

তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্ট্যাটাসটি বুধবার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন এ ইসলামি গবেষক। পোস্টটি করার পর পরই দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর আগে গতবছর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাফেজ তাকরিমকে নিয়ে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

আপডেট টাইম : ০৯:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩