ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘পাঠান’র পরে আবারও নাচে-গানে মাতাবেন শাহরুখ-দীপিকা, সঙ্গে নয়নতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ২১৯ বার

জুটি বেঁধে ‘পাঠান’ সিনেমার গানে দর্শক মাতিয়েছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকান। ‘জওয়ান’ সিনেমার গানেও ফের দেখা মিলবে তাদের। তবে সঙ্গে থাকছেন নয়নতারাও।

এপ্রিলের শুরুর দিক থেকেই জওয়ান ছবির গানের শুটিং শুরু করবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, নয়নতারা। এই গানগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আশা করা হচ্ছে— এগুলো দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে।

আর এই চার্টবাস্টারের হাত ধরেই ছবিটি হিট করে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, এপ্রিল মাসে এই ছবির দুটি গানের শুটিং করা হবে। এই ছবির প্রথম গানটির শুটিং করবেন শাহরুখ খান ও নয়নতারা।

জওয়ান ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখের পাঠানের দিকে নজর রেখে মনে করা হচ্ছে এই ছবিটিও ব্লকব্লাস্টার হিট হতে চলেছে।

এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, প্রথম গানের শুটিং সম্পন্ন হলেই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই ছবির দ্বিতীয় গানের শুটিং হয়ে যাবে। জানা গেছে ১৫ এপ্রিলের মধ্যে এই দ্বিতীয় গানটির শুটিংও শেষ করা হবে। দ্বিতীয় গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকানকে।

আশা করা হচ্ছে, ২ জুন মুক্তি পাবে অ্যাটলির জওয়ান ছবিটি। এখানে প্রধান ভূমিকায় শাহরুখ ছাড়াও দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা প্রমুখকে। তবে বিজয়কে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। দীপিকাকে এখানে হয়তো ক্যামিও চরিত্রে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘পাঠান’র পরে আবারও নাচে-গানে মাতাবেন শাহরুখ-দীপিকা, সঙ্গে নয়নতারা

আপডেট টাইম : ০৯:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩