ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জীবনের সেরা অমূল্য উপহার পেয়েছি: মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ১৬০ বার

অনেক বসন্ত পেরিয়ে গেছে। তবু এটাই জীবনের শ্রেষ্ঠ বসন্ত বলে দাবি অভিনেত্রী মাহিয়া মাহির। কেননা, এই বসন্তেই তিনি পেলেন মাতৃত্বের স্বাদ। ‘এ এক অন্যরকম অনুভব, অমূল্য প্রাপ্তি’– সন্তানকে বুকে জড়িয়ে মনে মনে হয়তো এ কথাই বলেছেন অসংখ্য জনপ্রিয় ছবির এই অভিনেত্রী। অন্তত তাঁর চোখ-মুখের হাসির আভা থেকে এমন অনুমান করা যেতেই পারে। অথচ একটু পেছন ফিরে তাকালে আমরা দেখতে পারি, মাতৃত্বের স্বাদ পাওয়ার আগমুহূর্তটাও ছিল ঘোর অনিশ্চয়তার। কারণ, একটি বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়তে হয়েছিল মাহিকে; যেতে হয়েছিল হাজতঘরে।

৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর জন্য এ ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। সংস্কৃতি অঙ্গনের অনেকেই সে সময় পাশে ছিলেন চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকার। না হলে যে বিপদের মুখে দাঁড়িয়েছিলেন মাহি, তাতে অনাগত সন্তানের পৃথিবীতে আগমনের পথ কতটা মসৃণ হতো, তা বলা কঠিন। তবু অনেক কিছুর পর স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন মাহি। গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছেন তিনি। পুত্রের আগমন মুহূর্তেই বদলে দিয়েছে জীবনের রূপরেখা।

হাসপাতাল থেকে মোবাইল ফোনে মাহি সমকালকে বলেন, ‘জীবনের সেরা উপহার পেলাম। মা হওয়ার পর এবং আগের অনুভূতি– দুটিই বিচিত্র। মা হওয়ার পর নিজের মাকে আমি নতুন করে অনুভব করছি। বাবুকে ৪০ সপ্তাহ পেটে ধারণ, কত ধরনের হরমোনাল পরিবর্তন, প্রথম পেটের ভেতরে বাবুর লাথি অনুভব, প্রথম ওর মুখটা দেখা– সবকিছুই প্রথম আর অদ্ভুত জাদুকরি এক অনুভূতি। বাবুর ছোট ছোট আঙুল ছোঁয়ার অভিজ্ঞতা আমার জীবনের অন্যরকম এক শিহরণ। যখন আমার বাবুর মুখের দিকে তাকালাম, আহা এত দিনের সব কষ্ট নিমেষেই দূর হয়ে গেল। সবাই আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন তিনি। তখন এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে, টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’ চিত্রনায়িকা মাহিয়া মাহির মা হওয়ার খবরটি জানার পরই তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁরা ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন। বাদ যাননি তাঁর প্রথম চলচ্চিত্রের সহশিল্পী বাপ্পী চৌধুরীও। এই নায়ক সহকর্মী মাহির মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমণিও।

কাকতালীয় তথ্য হলো, নিকট অতীতে ঢালিউডের যে ক’জন তারকা বাবা কিংবা মা হয়েছেন; প্রত্যেকের ঘরে এসেছে পুত্রসন্তান। এ তালিকায় রয়েছেন শাকিব খান-অপু বিশ্বাস, শাকিব খান-বুবলী, শরিফুল রাজ-পরীমণি, সিয়াম আহমেদ এবং সবশেষে মাহিয়া মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জীবনের সেরা অমূল্য উপহার পেয়েছি: মাহি

আপডেট টাইম : ১০:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩