ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রণবীরের পরকীয়া মেনে নেবেন কি আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ১৬৭ বার

বিবাহবহির্ভূত সম্পর্ককে অন্যায় কিছু মনে করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, ‘প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই।’

আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, ‘বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান?’ চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে।

কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, ‘যদি রণবীর আপনার সঙ্গে এমনটা করেন? মানতে পারবেন তো?’ অবশ্য কেউ আবার আলিয়ার পরিণত মনের প্রশংসাও করলেন।

মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, তাহলে আলিয়ার জন্ম হতো না। সেকথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে রণবীর ঘরনিকে বলতে শোনা যায়, ‘আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সেটা তো ভালোর জন্যই হয়!’

অভিনেত্রীর ভাষায়, ‘জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। জীবনে কখনো কখনো হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সব কিছু কারণেই ঘটে।’

তবে আলিয়া এ-ও জানান যে, তিনি পরকীয়ায় ইন্ধন দিচ্ছেন না। শুধু বলতে চাইছেন যে, মানব চরিত্র এমনই। তার সংযোজন, ‘আমি মানুষের প্রকৃতি বুঝি। সব সময় ব্যাপারটা খুব সোজা হয় না। কিন্তু প্রেমের ক্ষেত্রে এমন ঘটনা তো বারবার হয়েই থাকে। বিরল কিছু নয়।’

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের অন্যতম সুখী দম্পতি রণবীর-আলিয়া। কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার তাদের। মাতৃত্বের অবকাশ কাটিয়ে শিগগির শুটিংয়ে ফিরবেন আলিয়া। অপর দিকে রণবীরের সর্বশেষ ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে হিটের তকমা পেয়েছে। আগামীতে তাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রণবীরের পরকীয়া মেনে নেবেন কি আলিয়া

আপডেট টাইম : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩