ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিতর্কের মাঝে শাকিবের জন্মদিনে শুভেচ্ছা বুবলীর, কী করলেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৬০ বার

ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন আজ। দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা। গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন তিনি। ওই সিনেমায় তার নায়িকা ছিলেন ইরিন জামান।

বেশ কয়েকদিন ধরেই বিতর্কে ছিলেন শাকিব খান। রহমত উল্লাহ নামে এক ‘প্রযোজক’ এই নায়কের বিরুদ্ধে গত ১৫ মার্চ বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগসহ আরও নানা কারণ উল্লেখ করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে লিখিত অভিযোগ করেন। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ। অবশেষে গতকাল সোমবার ওই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান।

সব কিছুর মধ্যেই মাঝরাতে কাছের মানুষদের সঙ্গে জন্মদিন পালন করলেন শাকিব খান। যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরীমণির স্বামী শরিফুল রাজও।

এদিকে এত বিতর্কের পরেও অবশ্য শাকিবের জন্মদিনে তার অনুরাগীদের উত্তেজনায় একটুও ভাটা পড়েনি। অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় অভিনেতাকে। কী করলেন তাঁর দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী?

শাকিবের বৈবাহিক সম্পর্ক নিয়েও কম আলোচনা- সমালোচনা হয়নি। বেশ কয়েক মাস আগে শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বুবলীও।

নায়িকার বক্তব্য ছিল, শাকিব নাকি কোনও দায়িত্বই নেন না তার ছেলের। এত কিছুর পরেও শাকিবের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বুবলী। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন একটি মিষ্টি ভিডিও।

ছেলে বীরের সঙ্গে বাবার খুনসুটির মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন বুবলী। সেই মুহূর্তগুলিকেই এক সুতোয় গেঁথে জন্মদিনে নায়ককে সাজিয়ে দিলেন নায়িকা।

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তো অনেক দিনই বিচ্ছেদ হয়েছে শাকিবের। দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে শাকিবের। তবুও তার জন্মদিনে দ্বিতীয় স্ত্রী বুবলী শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কোনও শুভেচ্ছাই এল না শাকিব খানের প্রথম সন্তানের মা অপুর তরফ থেকে।

উল্টে তার ফেসবুকে দেখা গেল অন্য ছবি। নিজের ভালো থাকার পাঠ শোনালেন সবাইকে। সাদা টি-শার্ট পরে নিজের কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জীবনে যা-ই আসুক না কেন, ভালো থাকাই হলো বেঁচে থাকার মূল লক্ষ্য। ‘

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিতর্কের মাঝে শাকিবের জন্মদিনে শুভেচ্ছা বুবলীর, কী করলেন অপু

আপডেট টাইম : ১১:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩