ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাখির ইফতার পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৬৪ বার

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভালোবেসে আদিল ডুরানিকে বিয়ে করেছেন তিনি। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই অভিনেত্রী।

রমজান মাস শুরুর কয়েক দিন আগে রাখি সাওয়ান্ত বলেছিলেন— ‘আমি সঠিকভাবে রোজা পালন করতে চাই; যাতে আমার পাপমোচন হয়।’ রাখি তার কথা মতো রোজা রাখছেন এবং নামাজ আদায় করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শুধু তাই নয় প্রথম রোজায় বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছিলেন রাখি। তার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, নানা পদের ফল প্লেটে সাজানো। তা ছাড়াও রয়েছে ভিন্ন স্বাদের ভাজাপোড়া। বাহারি পদের খাবার নিয়ে আজানের অপেক্ষায় বসে আছেন রাখিসহ অন্যরা। আজান হলে দোয়া পড়ে ইফতার করতে দেখা যায় রাখিকে।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ রাখির প্রশংসা করছেন, কেউ বা কটাক্ষ করছেন। একজন লিখেছেন— ‘আপনি কখনো খ্রিষ্টান, কখনো মুসলিম, কখনো যা খুশি তাই হয়ে যান। আসলে আপনি যে ধর্মই পালন করুন না কেন, যেকোনো একটি করুন।’ আরেকজন লিখেছেন, ‘এই পরিবর্তন ভালো। এই পরিবর্তন আপনার হৃদয়ে শান্তি এনে দেবে।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট সেকশনে।

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদিল। স্বামীকে জেলে পাঠালেও তাকে ডিভোর্স দিতে নারাজ রাখি। কারণ তিনি আর কখনো বিয়ে করতে চান না বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাখির ইফতার পার্টি

আপডেট টাইম : ১০:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩