ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ওরে পরী, ওরে জয়া…আমার কলিজা তোমরা: মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১৭৩ বার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘণ্টা কারাভোগের পর মুক্ত পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) এ অভিনেত্রীর গ্রেপ্তারের পর ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘‘ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’’

 এর আগে শনিবার বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। বিকেল ৫টায় দিকে মাহিকে জামিন দেন আদালত। গর্ভবতী ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ওরে পরী, ওরে জয়া…আমার কলিজা তোমরা: মাহি

আপডেট টাইম : ১২:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩