ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রযোজকের অভিযোগ; নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করে শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ২৫৪ বার

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’র প্রযোজক রহমত উল্লাহ। এ ঘটনা মীমাংসার জন্য শাকিবকে নিয়ে প্রযোজকের দুয়ারে ছুটে গেলেন অপু বিশ্বাস। তবে এ সমস্যার সমাধান করতে পারেননি অপু।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজকের সঙ্গে শাকিব খানকে নিয়ে একটি বৈঠক করেন অপু বিশ্বাস। এ সময় শাকিব-অপু ও প্রযোজক ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদুল আলম খসরু প্রমুখ।

এর আগে, বুধবার (১৫ মার্চ) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।

ঢাকাপ্রকাশ-এ সংবাদটি প্রকাশের পরই বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। একে একে দেশের গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে এই বিষয়ে সংবাদ। তবে বিষয়টি নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন অভিযুক্ত শাকিব।

এবার ধর্ষণের অভিযোগে বিপদগ্রস্ত শাকিবের পাশে দাঁড়ালেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি মীমাংসার জন্য শাকিব খানকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস গেলেন প্রযোজক রহমত উল্লাহ’র দরজায়। শাকিব ও অপু সঙ্গে নিয়ে যায় তিনশো টাকার একটি স্ট্যাম্পও।

বিষয়টি বর্ণনা দিয়ে অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে আমি গুলশান একটি রেস্টুরেন্টে ছিলাম। তখন অপু আবারও ফোন করেন। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলে দিলাম শাকিব খানের কাছে আমি যেতে পারব না। আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে। আমি আমার লোকেশন দেই অপু বিশ্বাসকে।’

আমার সঙ্গে ছিলেন প্রযোজক খোরশেদুল আলম খসরু ভাই ও একটি গানের দল। অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে রেস্টুরেন্টে এলেন। একটি তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন। সেখানে শাকিব সাইন করে দিতে চেয়েছে বারবার এই মর্মে যে, তিনি আমার সিনেমার কাজ শিগগিরই শেষ করে দেবেন। আমি কোনো সাইন নেইনি। কোনো মীমাংসাও হয়নি। আমি আজ গ্রামের বাড়ি যাচ্ছি। তাই বিস্তারিত কিছু বলতে পারিনি, যোগ করেন তিনি।

রহমত উল্লাহ আরও বলেন, ‘শাকিব ও অপু দুজনেই বলেন, ভুল বোঝাবুঝির অবসান করতে চান। কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। ঘটনাতো সত্যি। আমার অভিযোগ শতভাগ সত্যি। তবে শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে আমি গ্রাম থেকে এসে বসব। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রযোজকের অভিযোগ; নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করে শাকিব খান

আপডেট টাইম : ০১:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩