ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অস্কারের মঞ্চে স্বামীর হাত ধরে মালালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ১৫৮ বার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার অনুষ্ঠিত হয়েছিল ৯৫তম অস্কার অনুষ্ঠান। সেখানে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের নামিদামি সব তারকারা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রী থেকে প্রযোজক-পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। কে কোন আউটফিটে ধরা দিলেন, তা নিয়েই চলছে জোর চর্চা। এবার সেই তালিকায় নতুন সংযোজন পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসুফজাই। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে নজর কাড়ল তার পোশাক।

এদিন প্রথমবার অস্কারের মঞ্চে সঙ্গী হলেন তার স্বামী আসের মালিক। রুপালি গ্রিটারিং হুডেড গাউনে আলাদা করে নজর কেড়েছেন তিনি। ফুল স্লিভ লং ড্রেসটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে মালালার সাজে। প্ল্যাটিনামের কানের দুল, রুপা ও হীরের কাজের এবং সোনার দুইটি আংটি পরেছিলেন মালালা। খুব একটা চড়া মেকআপ না করে লাল রংয়ের লিপস্টিকে হাজির হয়েছিলেন এ নোবেল জয়ী।

জানা গেছে, মার্কিন ফ্যাশন ডিজাইনার তথা শিল্পপতি লরেনই এ রাল্ফ লরেন গাউনটি ডিজাইন করেছেন। অস্কার মঞ্চে এ পোশাককেই কেন বেছে নিয়েছিলেন মালালা? সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে তিনি জানান, এমন একটি পোশাকে তিনি অস্কারের রেড কার্পেটে আসতে চেয়েছিলেন, যা গোটা বিশ্বকে শান্তির বার্তা দেয়। একইসঙ্গে তাদের ছবি স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট-এর প্রচার করতে চেয়েছিলেন। আর এ আউটফিটে প্রত্যেকেরই প্রশংসা কুড়িয়েছেন মালালা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অস্কারের মঞ্চে স্বামীর হাত ধরে মালালা

আপডেট টাইম : ১২:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩